NNTV
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে টানা তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা দেশের কোনো এলাকায় মোটরসাইকেল চলাচলের অনুমতি থাকবে না। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সময়ে আরও জোরদার নিরাপত্তা ও নজরদারি বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।


তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাচন কাজে যুক্ত যানবাহন এবং জরুরি সেবাদানকারীরা নির্দিষ্ট অনুমতির ভিত্তিতে চলাচল করতে পারবেন।

এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত।

কর্তৃপক্ষ বলছে, ভোটের পরিবেশ শান্ত রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই কঠোর সিদ্ধান্ত। বিশেষ করে মোটরসাইকেল ব্যবহার করে সহিংসতা বা বিশৃঙ্খলার ঝুঁকি কমাতে আগেভাগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই ভোটের আগে যারা বাইকে চলাফেরা করেন, তাদের বিকল্প পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে ভোটারদের যাতায়াত সহজ করতে ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল স্বাভাবিক সময়সূচিতেই চলবে, বরং ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। নিরাপত্তার কারণে ভোটকেন্দ্রের একেবারে পাশে থাকা কিছু স্টেশনের গেট বন্ধ থাকবে, অন্য গেটগুলো খোলা থাকবে। নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল সংশ্লিষ্ট সবার ছুটিও বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের ক্ষেত্র গড়ে তোলার প

1

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

4

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালে নয়, হবে বিকেলে

5

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

6

ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভি

7

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

8

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

9

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

10

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

11

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

12

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

13

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬

14

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

15

'বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা'জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনা

16

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

17

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

18

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

19

আজ থেকে আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

20