NNTV
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

কুষ্টিয়ার কুমারখালীতে তিনটি দোকান পুড়ে ছাই হয়  ভয়াবহ অগ্নিকাণ্ডে । শনিবার রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত আগুন তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার, একটি কম্পিউটার ও ফটোকপির দোকান ও একটি ডেন্টিসের (পল্লী চিকিৎসক) দোকান পুড়ে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জাকির হোসেন। তিনি কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী। ফজলু শেখের ছেলে ফয়সাল শেখ। তিনি কম্পিউটার ও ফটোকপি মেশিনের ব্যবসায়ী। অপরজন হলেন আলতাফ হোসেনের ছেলে শরিফ উদ্দিন (ডেন্টিস)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার লাহিনীপাড়া এলাকার তিনটি দোকানে দাউ দাউ করে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে চিৎকার চেঁচাচেচি করে সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে মুঠোফোনে কল দেওয়া হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করেন। এরপর এলাবাবাসী ও ফায়ার সার্ভিসের প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সকল মালামালসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বাপ্পী হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুন দেখে সবাই ছুটে এসে নিভানোর চেষ্টা করে। শেষ মূহুর্তে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত জাকিরের ভাই লালন হোসেন বলেন, 'আমার ভাইয়ের দোকানে কাঠ, ফার্নিচার, যন্ত্রপাতিসহ ১৫ - ২০ লাখ টাকার মাল ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ' তার ভাষ্য, তিনটি দোকানে প্রায় ২৫ - ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানা যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন ফোনে বলেন, খবর পেয়ে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

1

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

2

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

3

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতার সম্ভাবনা:

4

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

5

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

6

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

7

দাপুটে জয়ে রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস

8

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

9

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

10

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভা

11

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

12

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

13

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

14

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

15

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

16

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

17

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

18

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

19

দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত: নিরাপত্তার স্বার্থে

20