NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস গালের হাড়ের চোট কাটিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ।আজ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামবেন এই অলরাউন্ডার। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ চলাকালে চোটে পড়েন স্টোকস। পরে ফেব্রুয়ারিতে অনুশীলনের সময় গালের হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন আরও দীর্ঘ হয়। কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর এখন পুরোপুরি অনুশীলনে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

ডারহামের হয়ে চার দিনের ম্যাচে তাকে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দেখা যাবে বলে জানিয়েছেন দলের কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রায়ান ক্যাম্পবেল। এমনকি কোনো এক ইনিংসে নতুন বলও হাতে নিতে পারেন স্টোকস।

ক্যাম্পবেল বলেন, “সে অবশ্যই বোলিং করবে, এটা শতভাগ নিশ্চিত। নতুন বলও হাতে নিতে পারে।”

২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকসের সামনে এখন ব্যস্ত আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে। আগামী মাসগুলোতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে সিরিজ দুটি ইংল্যান্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হার তাদের সমীকরণ কঠিন করে তুলেছে। তাই সামনে থাকা সিরিজগুলোতে ভালো ফল করতেই হবে স্টোকসদের।

তবে ডারহামের কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আপাতত স্টোকসের মূল লক্ষ্য ইংল্যান্ড নয়, বরং ডারহামের হয়ে ম্যাচ জেতা।

ক্যাম্পবেল বলেন, “সে এখানে ডারহামের খেলোয়াড় হিসেবে এসেছে। ইংল্যান্ডের প্রস্তুতির জন্য নয়, আমাদের হয়ে ম্যাচ জিততেই খেলবে।”

স্টোকসের নিবেদন ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি। তার ভাষায়, “সে নিজের মানদণ্ড খুব উঁচুতে রাখে। ফিল্ডিং ড্রিলে সবার আগে থাকে, বল ছোড়ে, আবার নেটে দীর্ঘ সময় ব্যাটিংও করে।”

স্টোকসের ফেরাকে ঘিরে সমর্থকদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। ইংল্যান্ডের ঘরের মৌসুম শুরুর আগে তার মাঠে ফেরা দলটির জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

1

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

2

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

3

রাজধানীতে হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

4

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

5

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

6

এবার ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

7

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

8

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষেধাজ্ঞা

9

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

10

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

11

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

12

কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে যুবক

13

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

14

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

15

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

16

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

17

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপেছে ইউক্রেন

18

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

19

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

20