NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের অন্যান্য শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে, আজ আবার মেগাসিটি ঢাকার দূষণের মাত্রা বেড়ে গেছে। ঢাকা বেশকয়েকদিন ধরেই দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে । আজ শহরটির বায়ুমানের স্কোর ১৮৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ ১৫৩ স্কোর নিয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। 

অপরদিকে একই সময়ে একই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দূষিত শহরের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে । এ ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা রয়েছে ৪র্থ অবস্থানে, যার বায়ুমানের স্কোর ১৪৮।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির জানাজা থেকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

1

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দ

2

নবম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচার

3

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

4

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

5

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

6

নরসিংদীর পলাশে পৃথক বাড়ী থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

8

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

9

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

10

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

11

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

12

সিঙ্গাপুর মাত্র ৬০ লাখ জনসংখ্যা,তাহলে কেন তাদের কাছে এফ-৩৫ য

13

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

14

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

15

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

16

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

17

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

18

মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং, জড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

19

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

20