NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি দেখা যায়।

গত ১২ ডিসেম্বর দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

2

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

3

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

4

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

7

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

8

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

9

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

10

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

11

তারেক রহমান দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন হাদি গুলিবিদ্ধ

12

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

13

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

14

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

15

আর্সেনাল হারাল পয়েন্ট

16

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যা

17

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

18

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

19

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

20