NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় অর্নব সজিব (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লামুখী লেনের ভাটেরচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্নব সজিব উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজমের ছেলে। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্নব সজিব মোটরসাইকেল যোগে ভবেরচর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আছড়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত হন অর্নব। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আখন্দ জানান, দুর্ঘটনার পর নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

1

বিজয়-রাশমিকার বিয়ে আজ

2

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা ২১৭

3

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

4

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

5

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

6

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

7

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

8

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

9

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

10

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

11

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

12

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

13

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

14

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

15

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

16

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

17

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

18

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

19

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

20