NNTV
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

টাঙ্গাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পুলিশ ১৪ জনকে গ্রেফতার করেছে।

বুধবার সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, শাহজাহান মিয়া, সুজন আহমদ, এস.কে. আলম, সাব্বির হোসেন তালুকদার, মঞ্জু মিয়া, সেলিম রেজা, আব্দুল্লাহ, সোহেল আমির, রকিবুল ইসলাম, সাগর মিয়া, মো. খোকন, মোস্তফা কামাল, ফেরদৌস আলম ও মো. লিমন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতাররা টাঙ্গাইল সদর থানা, নাগরপুর, বাসাইল, মির্জাপুর, সখীপুর, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও ভূঞাপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত এবং সন্দেহভাজন আসামি। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদের টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

1

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

2

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

3

বিএনপির বিজয়ে জাপান জানালো অভিনন্দন

4

যশোরে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্য পুলিশের হাতে আটক

5

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

থাইল্যান্ড বিমান হামলা চালাল কম্বোডিয়ায়

8

ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার

9

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

10

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

11

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

12

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

13

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল,

16

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

17

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

18

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

19

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

20