NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ছয়দিন ও তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে এদিন সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ও কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের ওই রিমান্ডের আদেশ দেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

এর আগে বুধবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর আসামি আয়েশা বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। গত ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে তিনি নিজ কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থল থেকে তিনি স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে তিনি নিরুপায় হয়ে বেলা ১১টার দিকে বাসায় ফেরত আসেন। এসে দেখেন, তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন এবং সে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার মেয়ের গলার ডান দিকে কাটা, গুরুতর অবস্থায় মেইন গেটের দিকে পড়ে আছে। তখন মেয়ের ওই অবস্থা দেখে তাকে উদ্ধার করে পরিছন্নকর্মী মো. আশিকের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, বাদী আজিজুল বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখতে পান, আসামি গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটের সময় তার মেয়ের একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চলে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাদী নিশ্চিত হন যে, অজ্ঞাত কারণে সকাল ৭টা ৫১ থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় তার স্ত্রী ও মেয়েকে ছুরি অথবা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

1

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

2

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

3

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

4

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ইরানে ফেরার ঘোষণা দিলেন পাহলভ

5

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

6

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

7

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

8

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

9

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

12

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

13

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

14

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

15

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

16

পটিয়ায় মারছা ঈগলসহ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ১০

17

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

18

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

19

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে সরকারি প্রচারণা,নিরপেক্ষতা ন

20