NNTV
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্য পুলিশের হাতে আটক

যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেখে নড়াইলের কালিয়ার এক যুবকের সঙ্গে যোগাযোগ করেন রাজা। ল্যাপটপ কেনার কথা বলে রাজা ওই যুবককে যশোরে ডেকে এনে একটি ঘরে আটকে রাখেন। সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে তার আপত্তিকর ছবি তোলা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে যুবকের মোটরসাইকেল ও ল্যাপটপ কেড়ে নেওয়া হয়। এরপর তার পরিবারের সদস্যদের কাছ থেকেও টাকা আদায় করা হয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই যুবককে উদ্ধার করেন যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন । তদন্তের একপর্যায়ে শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

এসআই আল আমিন বলেন, ভুক্তভোগী যুবক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে এবং তারা আগেও আটক হয়েছিলেন বলে জানায় পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

1

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

2

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

3

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

4

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

5

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

6

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

7

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

8

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

9

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

10

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানিদের হাস্যরস

11

জাপানে ধেয়ে আসছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডলফিন, নিরাপদ আশ্রয়ে আ

12

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ঢাকা: ১ পদ

13

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

14

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

15

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

16

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

17

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

20