NNTV
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এক লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ছাত্র ৯২ হাজার ১৯২ জন ও ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড।

প্রথম দিন মঙ্গলবার নির্ধারিত রুটিন অনুযায়ী  সারা দেশে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আর শেষ হবে আগামী ২০ মে। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। সে হিসাবে এবার ৫৬৬ জন পরীক্ষার্থী কমেছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আরও জানা গেছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার দুই হাজার ৮১০টি বিদ্যালয়ের ২৮৩টি পরীক্ষাকেন্দ্রে এক লাখ ৮১ হাজার ৮৫৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। 

এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬, অনিয়মিত ৪৪ হাজার ৩৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন। বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র এক হাজার ৩৫৭ জন ও ছাত্রী ৬১৮ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে প্রতিটি পরীক্ষার কক্ষ পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা পরিচালনায় বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। তারা যেকোনো কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যাবেন।

এছাড়া প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। পরীক্ষার চলাকালীন ফটোকপি ও কম্পিউটার দোকানগুলো বন্ধ থাকবে। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

1

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

2

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

3

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

4

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

5

আবারও বাড়ছে তেলের দাম

6

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩

7

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

8

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

9

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

10

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

11

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

12

প্রতি ভরি স্বর্ণ যে দামে কেনা যাবে

13

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

14

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

15

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

16

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

17

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

18

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

19

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

20