NNTV
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। টমেটো শীতের ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায়। কাঁচা কিংবা পাকা-দুইভাবেই এটি খাওয়া যায়। খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার। অনেকেই সালাদে টমেটো খান। শুধু স্বাদ বাড়ানোই নয়, টমেটো দিয়ে তৈরি হয় নানা ধরনের কেচাপ ও সসও।

টমেটোর পুষ্টিগুণ ও উপকারিতা- 

পুষ্টিতে ভরপুর : টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও কে, ফলেট এবং পটাসিয়াম। এছাড়া এতে থায়ামিন, নিয়াসিন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও কপার রয়েছে। এক কাপ টমেটোতে প্রায় দুই গ্রাম ফাইবার থাকে। পাশাপাশি এতে প্রচুর পানি রয়েছে, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।

চর্মরোগে কার্যকর : ত্বকের নানা সমস্যায় টমেটো উপকারী। প্রক্রিয়াজাত করে টমেটোর রস ব্যবহার করলে চর্মরোগ নিরাময়ে উপকার পাওয়া যায়।

ত্বকের সৌন্দর্য রক্ষায় সহায়ক : টমেটোর রস মুখের ত্বক মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে। বয়সের ছাপ কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক : প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রক্তস্বল্পতা দূরীকরণে সহায়ক : যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের জন্য টমেটো উপকারী। নিয়মিত এক বা দুইবার টমেটো খেলে উপকার পাওয়া যেতে পারে।

সর্দি-কাশি প্রতিরোধে উপকারী : সর্দি-কাশি হলে এক বা দুটি টমেটো স্লাইস করে অল্প চিনি বা লবণ দিয়ে গরম করে স্যুপ বানিয়ে খেতে পারেন। এতে উপকার মিলতে পারে।

জ্বরে আরামদায়ক : গায়ের তাপমাত্রা সামান্য বেড়ে গেলে টমেটো খেলে কিছুটা আরাম পাওয়া যেতে পারে।

মাড়ি থেকে রক্তপাত কমাতে সহায়ক : ভিটামিন সি-র অভাবে মাড়ি থেকে রক্তপাত হতে পারে। টমেটোতে প্রচুর ভিটামিন সি রয়েছে। নিয়মিত টমেটো খেলে এ সমস্যায় উপকার পাওয়া যেতে পারে।

ত্বক সুস্থ রাখতে সহায়ক : নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ ও প্রাণবন্ত থাকে। সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে কিছুটা সুরক্ষা দেয় এবং বলিরেখা কমাতে সহায়তা করে।

অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়ক : টমেটোতে থাকা লাইকোপেন ও ভিটামিন এ অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

হাড়ের জন্য উপকারী : টমেটোতে ক্যালসিয়াম রয়েছে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

খাবারে টমেটোর ব্যবহার : টমেটো সস ও কেচাপ যেকোনো খাবারের সঙ্গে, বিশেষ করে মুখরোচক ভাজাভুজি বা নাশতার সঙ্গে খেলে দারুণ লাগে। বর্তমানে গরু বা মুরগির মাংসের নানা নতুন রেসিপিতেও টমেটো সস ব্যবহার করা হয়। এতে স্বাদে ভিন্নতা আসে এবং খাবার হয় আরও সুস্বাদু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

1

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

2

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

3

শেয়ারবাজারে আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যা

4

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

5

প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করলেন নায

6

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আ

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

হাদি হত্যা: জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক

9

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

10

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

11

চলতি সপ্তাহে ডিজিটাল স্ট্রিমিং-এ আসছে ‘দ্য ড্রামা’

12

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

13

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স

14

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত পাঁচ

15

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

16

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

17

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

18

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

19

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

20