NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়ালেন

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন।

একইদিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে বৈঠক করেন।

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা’র বরাতে বলা হয়, ২৫ নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত।

তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কি না—এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়, তবে কোনো জবাব পাওয়া যায়নি।

ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। গত বছর তিনি যে পুনর্নির্বাচনের দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা সরকার তা ভুয়া নির্বাচন বলে বাতিল করেছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে, বিরোধী প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছেন, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে।

এই সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে আসছে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি।

বেলারুশের অভিজ্ঞ কর্তৃত্ববাদী নেতা লুকাশেঙ্কোর ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

এর আগে সূত্ররা রয়টার্সকে জানায়, মাদুরো ২১ নভেম্বর ট্রাম্পকে ফোনে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে তিনি ও তার পরিবারকে সম্পূর্ণ আইনি ক্ষমা করতে হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

1

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

2

মাদারীপুরে থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

3

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

4

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

5

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

6

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

7

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

8

আজ শাকিব খান এর জম্মদিন

9

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

10

চেলসি থেকে বিদায় নিলেন এনজো মারেস্কা !

11

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

12

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

13

খামেনির পর ইরানের নেতৃত্বে কে?

14

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

15

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

16

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

17

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

18

বছরের শুরুর প্রথম দিন প্রাথমিকের বই পেলো শতভাগ শিক্ষার্থী

19

লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘট

20