NNTV
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সরকারের সেবা ও সহায়তা জাতি, ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি রয়েছেন এবং তাদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।


আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবে না। ইতোমধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন মানবিক উদ্যোগ জনমনে সাড়া ফেলেছে।

তিনি আরও বলেন, সমাজে বসবাসরত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন থেরাপি ও চিকিৎসা প্রদান করলে তারা সুস্থ হয়ে সমাজের মূল ধারায় মিশে যেতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, সমাজসেবামূলক প্রতিষ্ঠানসমূহে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায়, তিনি সকলকে এ সুযোগ গ্রহণ করারও আহ্বান জানান। একই সাথে মন্ত্রী এ মানবহিতৈষী কাজের জন্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ও দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বর্তমানে ৮০ বেডের একটি ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করে আসছে। আজ নতুন করে আরও ৭০টি বেড যুক্ত হওয়ায়, এখন থেকে ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এ সেবা পাবে।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি দাউদি বোহরাস অব বাংলাদেশ-এর ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

1

ইসলামে সন্তান প্রতিপালনের নীতিমালা

2

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

3

মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন :এবি পার্টি

4

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

5

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

6

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

7

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

10

গাজায় মরক্কোর সেনা মোতায়েন,ইসরায়েলের সাথে আঁতাতের অভিযোগ

11

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

12

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

13

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

14

দেশের সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

15

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

16

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, তিনজনের লাশ উদ্ধার

17

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

18

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

19

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

20