NNTV
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইলন মাস্কে নতুন ইতিহাস গড়লেন সম্পদ অর্জনে

সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। বর্তমানে মার্কিন এই ধনকুবেরের নিট সম্পদ ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। ইতিহাসে এবারই প্রথম কারও সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল। মূলত ডেলাওয়ার সুপ্রিম কোর্টের রায়ের পর তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। আর এটিই তাকে বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলারের ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী- ডেলাওয়ার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল করায় মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। গত বছর বাতিল হওয়া এই শেয়ার অপশনের মূল্য ১৩৯ বিলিয়ন ডলার।

২০১৮ সালে করা মাস্কের পারিশ্রমিক প্যাকেজটির মূল্য একসময় ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত সেটিকে ‘অচিন্তনীয়’ বলে বাতিল করেছিল। শুক্রবার ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত উল্টে দিয়ে প্যাকেজটি পুনর্বহাল করেন।

আদালত জানান, ২০২৪ সালের যে রায়ে এই চুক্তি বাতিল করা হয়েছিল, তা ছিল অনুচিত এবং মাস্কের প্রতি অন্যায়।

এর আগে চলতি সপ্তাহেই মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে আসতে পারে— এমন প্রতিবেদনের পরই তার সম্পদের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।

এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন করেন। এটি করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ। বিনিয়োগকারীরা টেসলাকে কেবল বৈদ্যুতিক গাড়ির নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতি সমর্থনও জানান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

অবশ্য খুবই অস্থিরতার মধ্য দিয়ে এ বছরটা শুরু হয়েছিল ইলন মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়া ও এরপর নানা বিরোধে সেখান থেকে সরে আসার ঘটনা তার জীবনে নতুন অভিজ্ঞতা যুক্ত করে। পরবর্তী সময়ে তিনি টেসলার বিকাশে পূর্ণ মনোযোগ দেন। আর এটিই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিটির শেয়ারে প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

1

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

2

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

3

ক্রিকেট মাঠে ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ:

4

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

5

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

6

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

7

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

8

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

9

ইরানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়: এক কেজি মাংসের দাম এক কোটি রি

10

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

11

বদরের যুদ্ধের কেন এত গুরুত্ব?

12

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

13

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

14

ঢাকায় চলছে গণমাধ্যম সম্মিলন

15

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

16

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

17

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

18

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

19

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

20