NNTV
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা আপনাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করব : শ্রমিক নেতারা

আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের কারখানায় ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে ন্যায্য মজুরি আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে যোগ দিতে শ্রমিকদের ডাকবেন বলে জানিয়েছেন তারা।

আজ সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসেবে নতুন নিয়োগ পাওয়া বাবুল আক্তার।

আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দয়া করে আপনারা কারখানায় ফিরে কাজে যোগ দিন। আমরা আপনাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করব। প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে আবার আপনাদের ডাকব।

এ সময় ভাঙচুরের সঙ্গে জড়িত না থেকেও আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বাবুল।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে কাজ করবেন শ্রমিক নেতারা।

বাবুল বলেন, সভা করার অজুহাতে নতুন মজুরি কার্যকরে কোনো বিলম্ব হতে দেব না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, চলমান আন্দোলনে শ্রমিকদের কোনো উপকার হচ্ছে না; বরং এতে তাদের ন্যায্য দাবিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার শ্রমিকদের আন্দোলনে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করেছে কি না, তা চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই পরিস্থিতির কারণে কারখানার মালিকেরা ক্রয়াদেশ হারাচ্ছেন।

এ সময় সংবাদ সম্মেলনে আরও কয়েকজন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

1

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

2

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

3

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

4

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

5

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

6

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

7

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

8

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

9

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

10

খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

11

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাত, বিপর্যয়ে রাশিয়ার কামচাটকা

12

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

13

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

14

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

15

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

16

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

17

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

18

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

19

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

20