NNTV
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মানুষ


নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দিতে গ্রামে ফিরতে শুরু করেছেন সাধারন মানুষ ।এতে টঙ্গী এলাকায় যাত্রীবাহী বাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সুযোগ নিয়ে কিছু পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বাস না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপসহ বিকল্প যানবাহনে বাড়ি ফিরছেন।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন উপলক্ষে একযোগে গ্রামে ফেরা যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস পাওয়া যাচ্ছে না। একই অবস্থা রেলপথেও। ট্রেনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা টঙ্গী রেলওয়ে জংশনে অবস্থান করছেন যাত্রীরা। বাস ও ট্রেন সংকটের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বাহনে যাত্রা করছেন।

টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, মিলগেট, চেরাগ আলী, কলেজগেট ও গাজীপুরা এলাকার প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানায় নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণার ফলে হাজার হাজার শ্রমিক একযোগে নিজ এলাকায় রওনা হয়েছেন। তবে পর্যাপ্ত পরিবহন না থাকায় বিপাকে পড়েছেন তারা।

পোশাককর্মী সাদেক আলী বলেন, সকাল থেকে টঙ্গী স্টেশন রোডে বাসের জন্য অপেক্ষা করেছি। বাস না পেয়ে বাধ্য হয়ে পিকআপে করে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়ি যাচ্ছি। সাধারণত ময়মনসিংহ যেতে বাসভাড়া ২০০ টাকা হলেও আজ ৫০০ টাকা দাবি করা হচ্ছে। পিকআপে ৪০০ টাকা দিতে হচ্ছে।

ট্রেনে বাড়ি ফিরতে এসে হতাশ হয়েছেন অনেক যাত্রীও। জামালপুরগামী যাত্রী আল-আমিন ও বিলকিস বলেন, ভোর থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের অপেক্ষায় আছি। তিনটি বাজার পার হলেও এখনো ট্রেনে উঠতে পারিনি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের (টঙ্গী জোন) পরিদর্শক জহির মজুমদার বলেন, নির্বাচনের কারণে রাতে অধিকাংশ দূরপাল্লার বাস দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে গেছে। সেগুলো এখনো ফিরে আসেনি। এ কারণে বাসের সংকট তৈরি হয়েছে। যাত্রীরা বিকল্প যানবাহনে করে বাড়ি ফিরছেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

1

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

2

জনসাধারণের জন্য পুনরায় শুরু অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্

3

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

4

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

5

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

6

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

7

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

8

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি

9

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

10

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

11

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

12

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

13

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

14

বৈষম্যবিরোধী নেতা : ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়

15

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

16

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

17

আজ পিএসএলের ১১তম আসর শুরু

18

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

19

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

20