NNTV
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামের সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে; আগামী ১২ ফেব্রুয়ারি জেলাটিতে ভোটগ্রহণ হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ ফেব্রুয়ারির নির্দেশনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের আওতাধীন সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন সময়ে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোটকেন্দ্রে উপস্থিত সকলের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ভেতরে ও আশপাশের নির্ধারিত এলাকায় কোনো ধরনের ধূমপান করা যাবে না। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধূমপানমুক্ত এলাকা সংক্রান্ত নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

1

সরকারের বিরুদ্ধে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে

2

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

3

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে ক

4

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

6

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

7

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

8

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম

9

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

10

রোজার জন্য কেনা হচ্ছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

11

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

12

চট্টগ্রামে ৩৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক

13

জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া বিমানে

14

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

15

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

16

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

17

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

18

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

19

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

20