NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘদিন ধরেই অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। টেলিভিশন নাটক থেকে শুরু করে সিনেমা বিভিন্ন মাধ্যমে ভিন্নধর্মী চরিত্রে তার সাবলীল উপস্থিতি দর্শকের কাছে তাকে আলাদা করে চেনায়। এবার সে বহুমাত্রিক অভিনয় জীবনে যুক্ত হলো নতুন এক অভিজ্ঞতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-য় প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।এছাড়া আরো আছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুলসহ কয়েকজন।

চিত্রনাট্য নিয়ে জাহেদী বলেন, মূলত নারীর প্রতি বৈষম্যকে সাবজেক্ট করে গল্পটি এগিয়েছে। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।

রুনা খানকে মূল চরিত্রে নেওয়ার কারণ তুলে ধরে তিনি বলেন, চিত্রানাট্যের প্রয়োজনেই আমাকে একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা, পরিমিতিবোধে আমি দারুণভাবে প্রভাবিত। আশা করছি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।

‘রক্তছায়া’ প্রয়োজনা করেছে আদ্রিয়ান প্রোডাকশন। ‘রক্তছায়া’ ছাড়াও রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ বানাচ্ছেন জাহেদী। সেখানেও মূল চরিত্রে অভিনয় করবেন রুনা খান। গত বছর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি বছর এর শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন

1

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

2

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

3

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

4

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

5

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ই

6

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

7

এসি বাসে দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

8

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

9

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

10

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

11

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

12

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

13

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

14

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

15

নিলামের মাধ্যমে হবে পিএসএলের খোলোয়াড় নির্বাচন

16

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

17

আবদুল্লাহ :এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন

18

যুক্তরাষ্ট্র : ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20