শেরপুরের নকলা থানা পুলিশ গত রাতে অভিযান চালিয়ে নকলা উপজেলার খারজান বাজার এলাকা আবদুল্লাহর ছেলে আব্দুল হাকিম (৩০) কে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আব্দুল হাকিমকে আটক করার পর তার হেফাজতে থাকা ৬৭৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এস আই তরিকুল ইসলাম, ওসি রিপন চন্দ্র গোপ, ওসি তদন্ত আবুল কাসেম।