NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে অংশ নিতে আবারও দেশ ছেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকার উদ্দেশে পাকিস্তানের পথে রওনা দেন, যেখানে নিজের দল পেশোয়ার জালমির হয়ে ফাইনাল ম্যাচে খেলবেন।

চলতি মাসের ১৪ তারিখ প্রথম দফায় পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ। এরপর বাকি আসরের জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ফাইনালের গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত তাকে বিশেষ অনুমতি দেওয়া হয়।

বিসিবি এক বিবৃতিতে জানায়, একটি বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে খেলার সুযোগ নাহিদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। বোর্ড আরও নিশ্চিত করেছে যে, জাতীয় দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিমের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে তার ফিটনেস বা ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

আগামী ৩ মে ফাইনাল শেষে  দেশে ফেরার কথা রয়েছে নাহিদের। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

নাহিদকে ফাইনালের এনওসি দেওয়ায় ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ারের মালিক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

1

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

2

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

3

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

4

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

5

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

6

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

7

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

8

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

9

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

10

ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং

11

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

12

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

13

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেফতার

14

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

15

নরসিংদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত

16

রাজধানীসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

17

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি

18

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

19

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

20