NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। এসময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। শুক্রবার মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস এ তথ্য জানিয়েছে।

আগামীকাল শনিবার (৯ মে) বাংলাদেশ সময় সকাল ০৮টা ৪০ মিনিটে  দুবাই হয়ে তার লাশবাহী ফ্লাইটটির দেশে পৌঁছানোর কথা রয়েছে। 

নাহিদা সুলতানা বৃষ্টির লাশ সনাক্তের খবর গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করা হয়। এর পরপরই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্ট সমন্বিতভাবে সব স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে লাশ দেশে পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।

নিহত বৃষ্টির জানাজার নামাজ গত ৬ মে বুধবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্র-ছাত্রী, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম প্রতিনিধিরাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন।

এদিকে, পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। এ বিষয়ে গত ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানায়।

চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়েছে বলে জানানো হয়। কনস্যুলেটের একজন প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২০০ ফ্লাইট এক মাসে বাতিল করেছে ইন্ডিগো

1

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

2

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

3

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী তারেক

4

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

5

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

6

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

7

এমিরেটসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মেয়াদ বাড়াল আর্সেনাল

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

10

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

11

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

12

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর শিকার এএসআই, অস্ত্র লুট

13

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

14

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

15

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

16

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

17

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশে মার্কিন ভিসা  স্থগিত

18

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

19

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

20