NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাবেক পুলিশ সদস্যের রগ কেটে দিল মাদক ব্যবসায়ীরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে সাবেক পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে ও রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়  ও স্বজনরা জানায় , পুলিশ সদস্য আবুল কালাম দীর্ঘদিন ধরেই মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে দুই স্থানীয় মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এর পর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল পুলিশ সদস্য কালামকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায় আবুল কালামকে। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যায় । সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহজালাল ও তার ১০-১৫ জনের একদল কালামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

আবুল কালামের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানায়, লিখিত অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, পুনর্বিবে

1

বেগমগঞ্জে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে বিদ্ধ

2

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

3

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অনুষ্ঠিত রাষ্ট্রীয় শ

4

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

5

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

6

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

7

নরসিংদী রায়পুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজের জন্

8

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

9

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

10

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ

11

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

12

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

13

নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করুন

14

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

15

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

16

মেয়েকে হত্যার পর বস্তাবন্দির অভিযোগ, পলাতক বাবা

17

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

18

আগামী ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন

19

আত্মহত্যা করেছেন ৬১ ইসরাইলি সেনা

20