NNTV
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ৪২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শুক্রবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইবনে মিজান, উপ-পুলিশ কমিশনার (ডিসি), তেজগাঁও বিভাগ।

ডিসি ইবনে মিজান জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। একইভাবে আদাবর থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

1

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

2

কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে পলিন ফাউন্ডেশন

3

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—মন খুলে কথা বলুন

4

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

5

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

6

সাভারে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার

7

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

8

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

9

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

10

নিয়ামতপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম

11

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

12

পাঞ্জাব-এ ৮ মাসে ৯০০ নিহত: পুলিশের অভিযান ঘিরে কী ঘটছে?

13

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

14

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

15

বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে

16

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

17

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

18

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

19

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

20