NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনে সম্ভাব্য এই স্বতন্ত্র এমপি প্রার্থী।

হাদির সবশেষ অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা: জাহিদ রায়হান বলেন, হাদির কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে নিয়ে আসার পরও তার ‘সাইন অফ লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ ছিল জানিয়ে তিনি বলেন, অপরেশন চলার সময়েও আমাদের এনেসথেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন উনার এফোর্ট আছে। এর মানে হলো নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি আছে।


অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান ডা. জাহিদ রায়হান। তিনি, উনার নাক দিয়ে মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না। তবে উনি এখনও বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভালো আইসিউই সাপোর্টের জন্য ওসমান হাদির স্বজনরাই এবারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে যেতে চেয়েছেন বলে তিনি জানান।

ওসমান হাদির মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধরে নিয়েছেন চিকিৎসকরা, এ কথা জানিয়ে ডা. জাহিদ বলেন, বুলেট যদি ভেতরে থেকেও যায়, আমরা ধরে নিলাম মগজের ভেতরে আছে। ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে। ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করাও হয় না। তবে বুলেটটা বের হয়ে গেছে। এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে... বের হয়ে গেছে। তবে বুলেটের কিছু ফ্রেগমেন্ট (অংশ) ব্রেনের ভেতর থেকে গেছে। আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্রেগমেন্ট আমরা পেয়েছি। আমরা সেগুলো সংগ্রহ করেছি, খুব ছোটো ছোটা ফ্রেগমেন্ট।

এর আগে, গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছোঁড়ে। এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। তারপর তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

2

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

3

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে:

4

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

5

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

6

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

7

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

8

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

১৫ দিন বাড়ল ,সিরিয়া ও এসডিএফের যুদ্ধবিরতি

12

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

13

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

14

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

15

হলুদ কার্ডের শাস্তির নিয়ম বদলে যাচ্ছে

16

ইসরায়েলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না বললেন রেজা কিবর

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

19

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যম

20