NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে দুর্ঘটনায় আটজনের মৃত্যু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে অ্যাবটাবাদ জেলার হাভেলিয়ান ইন্টারচেঞ্জের কাছে এই ঘটনা ঘটে।

দেশটির ‘রেসকিউ ১১২২’-এর বিবৃতিতে বলা হয়েছে, বাসটি উত্তরের শহর গিলগিট থেকে পূর্বাঞ্চলীয় গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। তবে বাসের একটি টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করতে এবং জরুরি সহায়তা প্রদানের জন্য 'রেসকিউ ১১২২' ঘটনাস্থলে সাতটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী যান পাঠায়।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহত ৩০ জন যাত্রীর মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছেন; তাদের সবাইকে চিকিৎসার জন্য আইয়ুব মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগের দিন পাকপত্তনের কাছে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছিলেন। গত সপ্তাহে পাঞ্জাবের হাফিজাবাদ জেলায় একটি যাত্রীবাহী বাস ড্রেনে পড়ে গেলে অন্তত পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে একযোগে ১২টি বিল পাস

1

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

2

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

3

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

4

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

5

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

6

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

9

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

10

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

11

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

12

জয়পুরহাটে বিজিবির নজরদারি জোরদার

13

মাউশির নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

14

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

15

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

16

সরকারি চাকরিজীবীদের মিলবে টানা ৪ দিনের ছুটি

17

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

18

এআই ব্যবহার করে কিশোরীর আত্মহত্যার পরিকল্পনা, গুগলের বিরুদ্ধ

19

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

20