NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বর্ণ ও রুপার দাম কমেছে

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমানো হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে বর্তমানে ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এটিই দেশের বাজারে রুপার প্রথম দাম সমন্বয়। গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্

1

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

2

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

3

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, কিশোরের মৃত্যু

4

আজ হচ্ছে না শেরপুর-৩ আসনে নিবাচনী ভোট

5

বিটকয়েনের দামে ব্যাপক পতন

6

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

7

নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা

8

পাঞ্জাব-এ ৮ মাসে ৯০০ নিহত: পুলিশের অভিযান ঘিরে কী ঘটছে?

9

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

10

গলাচিপায় সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাত

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

13

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

14

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

15

'এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?'

16

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

17

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

18

যেসব অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

19

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

20