NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচারসহ ৩দফা দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে শহরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।


মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি হলো—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি ভারতের আটক অবস্থায় থাকা হাদি হত্যার দুই অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’


সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং অতীতের গণহত্যার বিচারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।



বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোনো ধরনের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

1

শিশুর ক্ষতির কারণ সোশ্যাল মিডিয়ার আসক্তি

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই

4

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি পাকিস্তানের, আইসিসির আর্থিক ক

5

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

6

আগামী ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন

7

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

8

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারী

9

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

10

জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ

11

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

12

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

13

ইরান মধ্যস্থতা করবে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা বন্ধে

14

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

15

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

16

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-

17

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

18

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

19

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতাম

20