NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে  সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা, কিন্তু এখন আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কি-না, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কি-না, হাদি ভাইয়ের সন্তান আর কোনো দিন হাদি ভাইকে ফিরে পাবে না।

রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরতে পারব কি না। সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কি না। হাদি ভাইয়ের সন্তান আর কোনো দিন তার বাবাকে ফিরে পাবে না।’ তিনি বলেন, এই বাস্তবতা আমাদের প্রজন্মের জন্য ভয়াবহ হলেও এই লড়াই থেকে পিছু হটার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘এই সভায় যারা বসে আছেন, তারা কেউ এমপি-মন্ত্রী বা সচিবের সন্তান নন। সবাই খেটে খাওয়া মানুষের সন্তান। আপনারাই প্রকৃত “ব্লাডি সিটিজেন”— দেশের প্রয়োজনে যারা রক্ত দিতে রাজপথে নামেন, দুর্নীতির বিরুদ্ধে যারা রুখে দাঁড়ান। আপনাদের রক্তের ওপরই বাংলাদেশ দাঁড়িয়ে আছে।’

দেশের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা এই দেশ আর কোনো ব্লাডি ফরেনারের হাতে তুলে দেব না। এই লড়াই আমাদের প্রজন্মের লড়াই— এটা আমাদের মনে রাখতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৭ বছর রাজনৈতিক মাঠ মোটেও সহজ ছিল না। ‘২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যা, ২০১৪ সালে ভোট চুরি— প্রতিটি নৈতিক আন্দোলনে দমনপীড়নের মধ্য দিয়েই আজ আমরা এই জায়গায় এসেছি।’ তিনি দৃঢ়ভাবে বলেন, ‘দেবিদ্বারকে আর কখনোই কারও মানি মেশিন হতে দেওয়া হবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ জন কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

1

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

2

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

3

শুরু হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

4

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

5

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

6

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

9

'এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?'

10

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

11

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

14

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

15

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

16

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

17

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

18

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতি

19

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

20