NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ শুক্রবার (২ জানুয়ারি) বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা
 অর্ধনমিত রাখা হয়েছে। 
বুধবার থেকে শুরু হওয়া এই শোক পালনের শেষ দিনে বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বেগম জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। 
এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন এই প্রবীণ জননেতা। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গত বুধবার বিকেলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়, যেখানে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। 
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংস্কারক হিসেবে বিশেষ পরিচিতি পাওয়া এই নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত

1

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

2

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

3

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

4

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

5

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

6

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

7

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

8

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

9

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

10

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

11

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

12

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

13

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

16

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা করেছে ইরা

17

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

18

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

19

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

20