NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের গুঞ্জন উরিয়ে দীপাবলি অনুষ্ঠানে একসঙ্গে হাজির অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বলিউডে নানা জল্পনা চলছে। বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে । এমন আলোচনার মধ্যেই দীপাবলি   অনুষ্ঠানে একসঙ্গে জনসমক্ষে হাজির হয়েছেন এই তারকা দম্পতি। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার দীপাবলির অনুষ্ঠানে অভিষেকের হাত ধরে প্রবেশ করেন ঐশ্বরিয়া। তাদের একসঙ্গে উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ে দীপাবলি উপলক্ষে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মণীশ মলহোত্রা। বলিউডের অনেক পরিচিত মুখ সেখানে উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন সাইফ আলি খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা। তবে অভিষেক ও ঐশ্বরিয়ার একসঙ্গে আগমনই ছিল অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত।


অনুষ্ঠানে অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। অন্যদিকে লাল শাড়ি ও সোনালি পাড়ে সেজেছিলেন ঐশ্বরিয়া। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়। তাদের একসঙ্গে দেখে ভক্তদের অনেকে পুরোনো দিনের কথা মনে করেছেন। কারও কারও মতে, এই দম্পতির মধ্যে আবারও দেখা গেছে ২০০৮ সালের সেই পরিচিত রসায়ন।

অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে কয়েক বছর ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে তাদের আলাদা থাকা এবং দাম্পত্য জীবনে দূরত্ব তৈরির খবর বিভিন্ন সময় সামনে এসেছে। তবে এসব গুঞ্জন নিয়ে তাদের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে কোনো অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।


অন্যদিকে, দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে ব্যক্তিগত জীবন ও পরিবারকে বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিলেও তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। এবার মণীশ মলহোত্রার দীপাবলির অনুষ্ঠানে অভিষেকের হাত ধরে তার প্রবেশ এবং দুজনের একসঙ্গে ছবি তোলার মুহূর্ত ভক্তদের আনন্দিত করেছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে এই যুগল উপস্থিতি তাই নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

1

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

2

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

3

লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘট

4

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্ত

5

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে নির্বা

6

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

7

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস

10

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

11

সিলেটে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

12

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

13

নিরাপত্তা ঝুঁকিতে মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

আক্রমণ করবে না ইরান: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে

16

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

17

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

18

বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

19

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

20