NNTV
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে পলি কেবলসের শীর্ষ বিক্রেতা জহিরুল ইসলাম সরকার

গাজীপুরের শিল্পাঞ্চল চান্দনা চৌরাস্তার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস-এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোঃ জহিরুল ইসলাম সরকার পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে গাজীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। তার এই অসাধারণ সাফল্যে গাজীপুরের ব্যবসায়ী সমাজে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

রোববার পলি কেবলসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস কার্যালয়ে জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলি কেবলসের ডি.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মি. তাইফুর রহমান, এ.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ শাহীন মিয়া এবং গাজীপুর ও আশুলিয়া সেলস ম্যানেজার মোঃ ইমরান মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।পলি কেবলসের পক্ষ থেকে জানানো হয়, জহিরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
 গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সময়মতো পণ্য সরবরাহ এবং মানসম্মত সেবা প্রদানের কারণে তিনি এ সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন। 
তারা আরও বলেন, ব্যবসায় ধৈর্য, পরিশ্রম ও বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ—যা তিনি ধারাবাহিকভাবে বজায় রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।এ বিষয়ে জহিরুল ইসলাম সরকার বলেন, “গ্রাহকদের আস্থা, আন্তরিকতা এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমাকে সহযোগিতা করা সকল গ্রাহক, ডিলার, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে ভবিষ্যতেও সেবার মান অক্ষুণ্ন রেখে ব্যবসার পরিধি আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।স্থানীয় ব্যবসায়ীরা জানান, জহিরুল ইসলাম সরকারের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো গাজীপুরের ব্যবসায়ী সমাজের জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।



এনএন টিভি / রাজু হোসেন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

1

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

2

মেয়েকে হত্যার পর বস্তাবন্দির অভিযোগ, পলাতক বাবা

3

বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজতে মাইকিং!

4

ইয়েমেনে হুতিদের নতুন হামলায় ৭জনের মৃত্যু, আহত ৩০

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

বছরের শুরুর প্রথম দিন প্রাথমিকের বই পেলো শতভাগ শিক্ষার্থী

7

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

8

প্রতি ভরি স্বর্ণ যে দামে কেনা যাবে

9

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

10

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

11

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

12

ভারতকে সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

13

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

14

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

15

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

16

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

17

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

18

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

19

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

20