NNTV
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

রাজধানীর বংশালে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) বেলা পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেনের একটি হার্ডওয়্যার দোকান এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ এবং রকির ২৩ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।

দোকানটির ম্যানেজার রাফিন জানান, ঈদের ছুটির পর আজ বেলা পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেনের একটি হার্ডওয়্যার দোকান খুলে তিন কর্মচারী ভেতরে প্রবেশ করেন। এ সময় তাদের একজন বৈদ্যুতিক সুইচ অন করতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। আগুনে তিন কর্মচারী দগ্ধ হলে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন দোকান বন্ধ থাকায় ভেতরে কোনোভাবে গ্যাস জমেছিল। পরে বৈদ্যুতিক সুইচ অন করার সময় স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

1

শিশুর ক্ষতির কারণ সোশ্যাল মিডিয়ার আসক্তি

2

আর্সেনাল হারাল পয়েন্ট

3

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

4

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

5

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

6

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

7

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

8

হামের উপসর্গ নিয়ে খুলনায় আরও এক শিশুর মৃত্যু

9

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

10

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

11

নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

12

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

13

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

14

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

15

বিরল চিনির সন্ধান: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

16

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

17

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

18

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

19

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

20