NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবারও উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

চট্টগ্রামের কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) কারখানায় পানির পাম্প হাউসের কারিগরি সমস্যার কারণে চারদিন সাময়িকভাবে বন্ধ থাকার পর শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। 

কেপিএম -এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, কারখানার কর্ণফুলী নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত চারদিন ধরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছিল। কেপিএম -এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন, যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়।

তিনি জানান, শুষ্ক মৌসুম শুরু হওয়ায় বর্তমানে ভাটার সময়ে নদীর পানির স্তর অনেক নীচে নেমে যায়, এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাঁধাগ্রস্থ হয়। বর্তমানে পানির প্রবেশ পথ ম্যানুয়ালি খনন এবং বালু উত্তোলন পাইপ লাইন ব্যবহারের মাধ্যমে আরো গভীর করে শনিবার উৎপাদন সচল করা হয়েছে।

কেপিএম -এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও’র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে  ৯১৫ মেট্রিক  টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রংয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিস কী বলচ্ছে

1

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

2

জামায়াত আমিরকে যে কথা বলেছেন নাহিদ

3

কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে পলিন ফাউন্ডেশন

4

জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘ

5

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

6

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

7

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

8

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

9

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

10

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

11

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

12

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

13

সাধারণ হেডফোন বুঝবে ৭০ ভাষায় কথা

14

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

15

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

16

চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার

17

ফয়েজ তৈয়্যব বলেছেন এনইআইআর চালুর পরেও ৯০ দিন বন্ধ হবে না ক

18

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

19

আবারও সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ

20