NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

শনিবার সকালে সদর উপজেলার গিল্লা গ্রামের কালিগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ২ বছরের জামিল এবং আড়াই বছরের জুনায়েদ।

স্থানীয়রা জানান, সকালে শিশু দুটিকে নিয়ে তাদের দাদি কালিগঙ্গা নদীর পাড়ের একটি খেলার মাঠে যান। সেখানে শিশুদের রেখে তিনি দুধ আনতে যান। ফেরার পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে দুটি শিশুর দেহ ভাসতে দেখে এক শিশু চিৎকার করে খবর দেয়। পরে দুজনকেই দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। আর জামিলের বাবা আকবর আলী ঢাকায় একটি পানের দোকানে চাকরি করেন। দুই শিশুই তাদের বাবার একমাত্র সন্তান ছিল। এ ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, শিশু দুটি কালিগঙ্গা নদীতে ডুবে মারা গেছে। জেলা প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নি

1

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

2

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

3

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

4

ইরান আর আগের মতো নেই, দাবি নেতানিয়াহুর

5

সরকারের বিরুদ্ধে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে

6

না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী

7

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

8

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

9

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

10

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

11

এপস্টেইন–যোগে তথ্য পাচার: তদন্তে সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান

12

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

13

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাসনিম জারা

14

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

15

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

16

প্রেস সচিব বলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য

17

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

18

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: আমীর খসরু

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20