NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করেন তাহলে কানাডার সব ধরনের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের এই মন্তব্যের ফলে উত্তর আমেরিকার প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। ট্রাম্প সতর্ক করে বলেন যে, কানাডা যদি চীনের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশদ্বার বা ‘ড্রপ অব পোর্ট’ হিসেবে ব্যবহৃত হওয়ার চেষ্টা করে, তবে তা হবে একটি মারাত্মক ভুল।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সমালোচনা করার পর থেকেই ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি প্রধানমন্ত্রী কার্নি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন খাতে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। 

শুরুতে ট্রাম্প এই সম্ভাব্য চুক্তির প্রশংসা করলেও এখন তিনি অবস্থান পরিবর্তন করে কঠোর শুল্কের হুমকি দিচ্ছেন। যদিও এই চুক্তিটি ইতিমধ্যে কার্যকর হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়, তবে হোয়াইট হাউস এবং কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বিগত কয়েক মাস ধরে ট্রাম্প ও কার্নির মধ্যে ব্যক্তিগত পর্যায়েও বাদানুবাদ চলছে। ট্রাম্প প্রায়ই কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ হিসেবে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী কার্নিকে উপহাস করে ‘গভর্নর’ বলে সম্বোধন করেন। এমনকি কানাডাকে পুরোপুরি অধিগ্রহণের ইঙ্গিতও এর আগে ট্রাম্পের পক্ষ থেকে এসেছে। 

শনিবারের পোস্টে তিনি পুনরায় কার্নিকে ‘গভর্নর কার্নি’ হিসেবে উল্লেখ করে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে কঠোর বার্তা দেন। গত বছর থেকে শুরু হওয়া এই শুল্ক যুদ্ধের হুমকি এখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাণিজ্যিক বিরোধের পাশাপাশি ট্রাম্পের আরও কিছু বিতর্কিত পদক্ষেপ কানাডা ও ইউরোপীয় নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা এবং ন্যাটো জোট সম্পর্কে ট্রাম্পের বিরূপ মন্তব্য পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। 

যদিও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল, তবে ট্রাম্পের এই সর্বশেষ শুল্ক হুমকি সেই প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। বিশ্লেষকরা মনে করছেন, ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হলে কানাডার অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে এবং এর প্রভাব সরাসরি বিশ্ববাজারেও অনুভূত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

1

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

2

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

3

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

4

ইরানের নেতা খামেনি নিহত

5

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

6

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

7

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

8

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

9

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

10

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

11

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

12

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

13

সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা, ভাঙলেন সব র

14

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

15

ভূমিকম্প অনুভূত ইরানে

16

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশে

17

আজ শাকিব খান এর জম্মদিন

18

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

19

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

20