NNTV
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট সাত মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।  

ইতোমধ্যে মরদেহগুলো বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে আগামীকাল শনিবার সকাল ৮ টা ০৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

sowdiসৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন - নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।  

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, “নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওয়েজ অর্নার্স বোর্ডের সাথে সমন্বয় করে মরদেহগুলো কীভাবে দ্রুত আনা যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচ জনের মরদেহ আসছে। পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলাতে এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।”  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, “সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আসে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

1

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

2

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

3

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

4

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

5

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

6

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

7

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

8

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

9

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

10

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

11

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল ইউক্রেনের রাজধানী, নিহত ১৩

14

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

15

মদনপুরে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অ

16

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

17

বেগম রোকেয়া দিবস আজ

18

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

19

পদত্যাগের দাবি জোরালোভাবে চলছে কিন্তু পদত্যাগ করবেন না যুক্

20