NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজনা

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনবৃত্ত নিয়ে মানুষের কৌতূহল এখনও অব্যাহত। সেই কারণে হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো তাঁর জীবনের গল্প পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন। এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের অজানা অনেক দিক এবং ঘটনা প্রকাশ পাবে।  থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত বছরের নভেম্বের মাইকেলের বায়োপিক ‘মাইকেল’–এর টিজার মুক্তির পর ভিউয়ের রেকর্ড গড়েছিল। গতকাল রাতে মুক্তি পেয়েছে ট্রেলার; যা বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।


ট্রেলারে দেখা যায়, শূন্য থেকে বিশ্বজয়ের পথে মাইকেল জ্যাকসনের উত্থানের গল্প—সংগীত, নাচ আর তারকাখ্যাতির এক বর্ণিল যাত্রা। ট্রেলারের শুরুতেই শোনা যায় অনুপ্রেরণামূলক কণ্ঠে বলা কিছু কথা—‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা।’ এরপর ধাপে ধাপে ফুটে ওঠে এক সাধারণ পরিবারের ছেলের কিংবদন্তিতে পরিণত হওয়ার কাহিনি। পরিচিত গানের সুরের সঙ্গে দ্রুত কাটে বদলে বদলে দৃশ্য—মঞ্চ, আলো, দর্শকের উন্মাদনা আর তারকাখ্যাতির ঝলক।

নায়ক হিসেবে জাফর জ্যাকসন
এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। ট্রেলারে তাঁকে দেখা যায় গান গাইতে, নাচতে এবং ধীরে ধীরে বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকায় পরিণত হতে। চেহারা, ভঙ্গি আর নাচের স্টাইল—সব মিলিয়ে জাফারকে দেখে অনেকেরই মনে হবে, যেন পর্দায় আবার ফিরে এসেছেন তরুণ মাইকেল জ্যাকসন।

পরিবার ও ঘনিষ্ঠ চরিত্রদের রূপায়ণ
চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে ধরা হয়েছে। তাঁর বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়া লংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা।

এ ছাড়া সংগীত জগতের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও। এই চরিত্রগুলোর মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের মানুষদের ভূমিকা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 

জ্যাকসন ফাইভ থেকে একক তারকাখ্যাতি
সিনেমার গল্পে দেখানো হবে কীভাবে ছোট বয়সে জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে মাইকেলের যাত্রা শুরু হয়। সেখান থেকে ধীরে ধীরে একক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে তিনি হয়ে ওঠেন বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকা।
চলচ্চিত্রের বর্ণনায় বলা হয়েছে, এই সিনেমা শুধু সংগীত নয়—মাইকেল জ্যাকসনের মঞ্চের বাইরের জীবনও তুলে ধরবে। তাঁর সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষা, কঠোর পরিশ্রম আর নিখুঁত হওয়ার তাড়না কীভাবে তাঁকে বিশ্বের সবচেয়ে বড় বিনোদনশিল্পীতে পরিণত করেছিল, সেটাই দেখানো হবে এই ছবিতে। 

বিতর্ক প্রসঙ্গ কতটা থাকবে, তা এখনো স্পষ্ট নয়
মাইকেল জ্যাকসনের জীবনের শেষ দিকের নানা বিতর্ক ও অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। তবে ট্রেলার ও প্রকাশিত তথ্য থেকে এখনো স্পষ্ট নয়, সিনেমাটি সেই বিতর্কিত অধ্যায়গুলো কতটা বা আদৌ স্পর্শ করবে কি না।
এদিকে ট্রেলার প্রকাশের ঠিক আগেই যুক্তরাজ্যে একটি নতুন তথ্যচিত্র প্রচারের খবর এসেছে, যেখানে মাইকেল জ্যাকসনের আগে অপ্রকাশিত কিছু অডিও রেকর্ডিং দেখানো হবে বলে জানা গেছে। এসব রেকর্ডিংয়ে শিশুদের বিষয়ে তাঁর ব্যক্তিগত অনুভূতির কথা উঠে আসতে পারে বলে আলোচনা চলছে। ফলে বায়োপিক সিনেমাটি বিতর্ক এড়িয়ে চলবে নাকি জীবনের সব দিকই দেখাবে—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে।

মুক্তির তারিখ
সিনেমাটি আগামী এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে মুক্তি নিয়ে একাধিকবার গুঞ্জন ও সম্ভাব্য বিলম্বের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত নির্ধারিত তারিখেই মুক্তির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য এই সিনেমা নিঃসন্দেহে বড় একটি আয়োজন। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, নির্মাতারা তাঁর সংগীত, নাচ ও তারকাখ্যাতির রূপকথার মতো যাত্রাকে বড় পর্দায় জাঁকজমকপূর্ণভাবে তুলে ধরতে চেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

1

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

2

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

3

সাভারে যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আ

4

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

5

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

6

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

7

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

8

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

9

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

10

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

11

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

12

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

13

মহান-বিজয়-দিবসে-ক্রিকেট-টুর্নামেন্ট:-আয়োজন-বসুন্ধরা-শুভসংঘের

14

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

15

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

16

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

17

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

18

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

19

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

20