NNTV
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ দিতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে; এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে; পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে; বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পয়েন্ট অব সেল (পিওএস) এর ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে।

ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে।

মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

তাছাড়া ঈদের ছুটি চলাকালীন সময়ে যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানা‌তে হবে; ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক কর‌তে প্রচার প্রচারণা চালাতে বলা হ‌য়ে‌ছে। গ্রাহককে সার্বক্ষণিক হেল্প লাইন সহায়তা দিতে হবে এবং আগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

1

ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সাড়ে চার হাজার শ

2

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

3

আজ বছরের দীর্ঘতম রাত

4

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

5

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

6

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

7

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

8

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

9

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

10

বগুড়ায় ভেজাল জিরা তৈরির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা

11

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

12

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

13

ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

14

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

15

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

16

মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ

17

ঢাকায় জাল টাকাসহ এক যুবক গ্রেফতার

18

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

19

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

20