NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআই ব্যবহার করে কিশোরীর আত্মহত্যার পরিকল্পনা, গুগলের বিরুদ্ধে পরিবারের মামলা

স্কুল থেকে দেওয়া কম্পিউটারে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ১৩ বছর বয়সী এক কিশোরী নিজের সম্ভাব্য আত্মহত্যা ও অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করেছে, এমন অভিযোগে মেয়েটির বাবা-মা গুগল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । 

গত সোমবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে অভিযোগটি দায়ের করা হয়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বজুড়ে লাখ লাখ শিক্ষার্থীর ব্যবহৃত গুগলের কম দামি ল্যাপটপ ‘ক্রোমবুক’-এ এআই যুক্ত করার কারণে অবহেলার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার ঘটনা এটাই প্রথম।

নর্থ ক্যারোলাইনার অধিবাসী ‘এমা’ নামের ওই কিশোরী ছিল অত্যন্ত চঞ্চল ও হাসিখুশি। সে স্কুলে ভালো নম্বর পেত, গান বাজাত এবং গার্ল স্কাউটের কার্যক্রমে অংশ নিত। মানসিকভাবে অসুস্থতার কোনো ইতিহাস না থাকা সত্ত্বেও স্কুলের ল্যাপটপে গুগলের এআই-চালিত সার্চ সুবিধা ব্যবহার শুরু করার মাত্র কয়েক মাসের মধ্যে সে এক গভীর মানসিক সংকটে পতিত হয় এবং নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করে।

স্কুল কর্তৃপক্ষ গুগলের ‘জেমিনি’ অ্যাপ কিংবা ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি’ ব্লক করে রাখায় এমা সেগুলো ব্যবহার করতে পারেনি। তবুও সে গুগলের মূল সার্চ ইঞ্জিনের ভেতরে থাকা এআই-চালিত টুলগুলো ব্যবহার করার সুবিধা পেত। চলতি সপ্তাহে শিক্ষার্থীদের জন্য ডিফল্টভাবে যেসব এআই সুবিধা বন্ধ রাখার ঘোষণা গুগল দিয়েছিল, সার্চ ইঞ্জিনের এই বিশেষ ফিচারগুলো সেই তালিকায় ছিল না।

গত ১৭ মার্চ স্কুলের নিরাপত্তা মনিটরিং সফটওয়্যারে অন্ত্যেষ্টিক্রিয়া শিরোনামের একটি নথি চিহ্নিত হওয়ার পর বিষয়টি পরিবারকে জানানো হয়। এর পর পরই এমার মা মেয়ের অ্যাকাউন্টে লগইন করে তাকে সরাসরি বিদায়ী চিঠি লিখতে দেখেন এবং পরবর্তীতে এমার বাবা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে পরিবারের অন্যতম আইনজীবী অ্যান্ড্রু লিডেল এএফপি-কে বলেন, গুগল তাদের সার্চ ইঞ্জিন থেকে এআই মোড সম্পূর্ণরূপে সরিয়ে না দেওয়া পর্যন্ত অথবা এআই ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে না পারা পর্যন্ত স্কুলগুলোর উচিত সার্চ সুবিধাটি সম্পূর্ণ বন্ধ রাখা। তিনি আরও বলেন, এমা বারবার একই সার্চে ফিরে আসতে পেরেছিল। গুগল সুরক্ষার জন্য যেসব নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার দাবি করছে, তা স্পষ্টতই অপর্যাপ্ত।

অভিযোগ ও মামলার সার্বিক বিষয়ে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা এএফপি-কে জানান, আমরা মামলার দাবিগুলো পর্যালোচনা করে দেখছি এবং পুরো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। গুগলের পক্ষ থেকে দাবি করা হয় যে, তাদের এআই মোডে আত্মক্ষতি প্রতিরোধ সংক্রান্ত প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা রয়েছে এবং এই সুরক্ষা এড়ানোর যেকোনো চেষ্টা ঠেকানোর ব্যবস্থা রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

এভারকেয়ারে ওসমান হাদি

2

আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নফল নামাজ

3

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

4

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

5

ঢাকায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

6

২ বিভাগসহ দেশের ৮ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ

7

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

8

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

9

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

10

সৌদি আরবে মিললো বিরল খনিজ

11

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

12

এবারের বিপিএল চট্টগ্রামে হচ্ছে না

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর শী

15

বেলাব উপজেলা ছাত্রদলেরপক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ

16

কনস্টেবল থেকে এএসআই পদে উত্তীর্ণ মানিকগঞ্জের উজ্জ্বল ভূঁইয়া

17

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

18

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

19

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

20