NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লনির্মাণাধীন তিনতলা ভবন,২ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লিতে আজ বৃহস্পতিবার সকালে ঘন জনবসতিপূর্ণ এলাকা চাওড়ি বাজারের কাছে একটি নির্মাণাধীন তিনতলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আকস্মিক এই বিপর্যয়ে ঘটনাস্থলেই অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ঠিক ৯টা ৫০ মিনিট নাগাদ চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ওয়াটার টেন্ডার ও বিশেষ উদ্ধারকারী যান।

তবে ঘিঞ্জি এলাকা হওয়ার দরুন চরম বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। পুরোনো দিল্লির ওই ঐতিহ্যে ঘেরা সংকীর্ণ গলিগুলোতে রাস্তা জুড়েই সারি সারি গাড়ি দাঁড় করিয়ে রাখার অভ্যাসের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে উদ্ধারকারী দলকে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সূত্রে আসা ধ্বংসস্তূপের দৃশ্যে দেখা গেছে, দুটি পাশাপাশি বাড়ির মাঝের সংকীর্ণ গলিতে ভেঙে পড়া ভবনের ভারি ইট ও সিমেন্টের স্তূপ জমে রয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারাই প্রথমে নিজেদের গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্স ঢোকার পথ তৈরি করে দেন। জরুরি পরিষেবার কর্মীদের গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে তবেই দুর্ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে।

ঘটনাস্থলের ঠিক পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ নইম আতঙ্কের সেই মুহূর্তের বিবরণ দিতে গিয়ে জানান, সময়টা তখন আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিট। আমরা তখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিকট এক শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল যেন আমাদের ঘরটাই ভেঙে পড়ছে। ভয়ে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে আসি। পরে বুঝতে পারি আমাদের পাশের বাড়িতে নির্মাণকাজ চলছিল, সেটাই সম্পূর্ণ ভেঙে পড়েছে।

এলাকাবাসীদের দাবি, ভবনটিতে দীর্ঘ তিন-চার মাস ধরে নির্মাণকাজ চলছিল। তবে বহুতলটিতে কোনো স্থায়ী বাসিন্দা ছিলেন না, শুধু রাজমিস্ত্রি ও শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। ভবনের মূল মালিক পরিবার নিয়ে অন্যত্র ভাড়া থাকেন। দুর্ঘটনার সময় ভেতরে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, তা এখনও পরিষ্কার নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

1

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু ১ আগস্ট

2

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

3

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

4

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

5

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

6

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

7

পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, অভি

8

নারী স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

9

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার হ্রাসে সম্মতি

10

রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মো

11

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

12

সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যু আরেক শিশুর

13

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

14

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

15

৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

16

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

17

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

18

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

19

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ

20