NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

করপোরেট জীবনের ফাঁকে খেলাধুলার উৎসব, শুরু হচ্ছে এফপিএল-৫

করপোরেট জীবনের ব্যস্ততা, অফিসের দায়িত্ব কিংবা পারিবারিক ব্যস্ততা—কোনো কিছুই খেলাধুলার প্রতি ভালোবাসাকে থামিয়ে রাখতে পারে না একদল ক্রীড়াপ্রেমী মানুষের। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন তাঁরা। সুযোগ পেলেই দল গঠন, মাঠে নেমে পড়া আর খেলাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠাই তাদের নিয়মিত অভ্যাস।

ক্রীড়াপ্রেম, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে কাজ করছে ফ্যানাটিক স্পোর্টস ক্লাব। ক্লাবটির উদ্যোগে আয়োজন করা হচ্ছে এফপিএল-৫। সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন।

সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকার রিকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে এফপিএল-৫-এর জমজমাট খেলোয়াড় নিলাম। এতে হেলিও মোবাইল ব্র্যান্ড টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। কো-স্পন্সর হিসেবে রয়েছে এলাহাম এন্টারপ্রাইজ, এডিসন লজিস্টিকস, এডিসন পাওয়ার ও আইডিয়াটেক।

নিলামে চার দলের চারজন মালিকের অংশগ্রহণে মোট ৪৮ জন খেলোয়াড় নিয়ে গঠন করা হয়েছে চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।


আশিয়ান সিটি মাঠে  এফপিএল-৫-এর মূল আসর আগামী ২১ নভেম্বর শুরু হবে ।

ফ্যানাটিক স্পোর্টস ক্লাবের এ আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়; বরং কর্মব্যস্ত জীবনের ফাঁকে একসঙ্গে সময় কাটানো, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা, দলগত চেতনা বাড়ানো এবং খেলাধুলার প্রতি ভালোবাসা উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Independent candidates claim that the voting environment is

1

তেলের বাজার কবে স্থির হবে ?

2

তুরাগের নদের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাইবাছাই চলছে

3

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

4

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

7

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন ব

8

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

9

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

10

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

11

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন

12

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

13

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

14

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গণবিজ্ঞপ্তি জারি

15

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

16

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কিশোর ওপেনার সূর্যবংশী

17

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

18

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে

19

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

20