NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজের নিকটবর্তী এলাকায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় নৌবিধ্বংসী যুদ্ধজাহাজ, পি-৮ টহল বিমান এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে ইরান বিরোধী কোনো সামরিক অভিযানে জড়াবে না কিংবা বন্ধ থাকা হরমুজ প্রণালির অভ্যন্তরে কোনো অপারেশনে অংশ নেবে না বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার জানান, আন্তর্জাতিক জলপথ মুক্ত রাখতে এবং ওমানের দুকম বন্দরের কাছাকাছি অঞ্চলে তাদের চেওংহে জলদস্যুবিরোধী ইউনিটের কার্যপরিধি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরটি হরমুজ প্রণালি থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে জানা গেছে, এই বর্ধিত মিশনে একটি ডেস্ট্রয়ার, একটি পি-৮এ সামুদ্রিক টহল বিমান, একটি এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল বা ইওডি দল, মনুষ্যবিহীন ড্রোন চালিত জলযান ও সাবমেরিন এবং দূরনিয়ন্ত্রিত বাহন অন্তর্ভুক্ত থাকবে। এতে করে ইউনিটে অতিরিক্ত ৭৫ জন সদস্য যুক্ত হয়ে মোট সেনাসংখ্যা দাঁড়াবে ৩৯৫ জনে। তবে চলতি বছরের শেষ পর্যন্ত অনুমোদিত এই মিশনটির সময়সীমা বাড়াতে সংসদীয় অনুমোদনের প্রয়োজন রয়েছে। 

মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন যে, এটি একটি সম্পূর্ণ অ-সংঘাতমূলক মিশন এবং ইউনিটটি মিত্র বাহিনীর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে কাজ করবে। দক্ষিণ কোরিয়ার এই টহল এবং যুদ্ধজাহাজ কেবল ওমানের দক্ষিণাঞ্চলের উন্মুক্ত সমুদ্রে অবস্থান করবে এবং তারা কোনো অবস্থাতেই ইরানের ভূখণ্ড, আঞ্চলিক জলসীমা বা প্রণালীর ভেতরের অংশে নজরদারি কিংবা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

1

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

2

যশোরে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্য পুলিশের হাতে আটক

3

ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধ; ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞায় য

4

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

5

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

6

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক করলো সরকার

7

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

8

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

9

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

10

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে

11

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

12

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

13

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

14

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

15

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

16

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

17

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

18

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে

19

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

20