NNTV
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার হ্রাসে সম্মতি

ইরানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জেন জি বিক্ষোভ। মাত্র এক মাসের কিছুটা বেশি সময়ের ব্যবধানে আবার সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

গতকাল রবিবার রাজধানী তেহরানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা। এসময় কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে সরকারপন্থীদের সংঘর্ষ হয়েছে। এরই মধ্যে ইরান নিজেদের কাছে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে। তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর অধীনে। আর নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম রপ্তানি করবে না তেহরান।

ইরানের একাধিক সূত্র ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছে।

দেশটিতে নতুন করে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ দেখা দেওয়ার পরপরই এমন সিদ্ধান্তের কথা জানালো ইরান।

সূত্র বলেছে, পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছে, সেখানে কয়েক দিনের মধ্যে মজুত কমানোর এ প্রস্তাব দেবে ইরান। তেহরানের কাছে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৬০ শতাংশ। এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তবে তারা ইউরেনিয়ামের বিশুদ্ধতা ২০ শতাংশ বা তার নিচে নিয়ে আনতে চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তাদের দেশের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধের দাবি করেনি যুক্তরাষ্ট্র, বরং নজর দেওয়া হচ্ছে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের বিশুদ্ধতা কমানোর বিষয়ে। দুই বা তিন বছরের জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে বলে যেসব খবর সামনে আসছে, তা সঠিক নয় বলেও উল্লেখ করেন আরাঘচি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি সুইজার‍ল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় বৈঠক হয় ওয়াশিংটন ও তেহরানের। দুই পক্ষই আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানালেও মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা ও অস্ত্র মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ১০-১৫ দিনের মধ্যে চুক্তি না করলে দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

এদিকে, শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মাসের প্রাণঘাতী দমন-পীড়নের পর এটাই এ ধরনের সবচেয়ে বড় আন্দোলন। এদিকে, এ ঘটনায় কোনো বিক্ষোভকারী আটক হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

1

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

2

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

3

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

4

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

5

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

6

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

7

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজাদ মসজিদে দোয়া মাহফিল আয়োজিত

8

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

9

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

10

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

11

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

12

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড

13

ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৪ জন গ্রেপ্তার

14

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে কঠোর নজরদারি, দোকানিকে জর

15

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

16

কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

17

ধৈর্য: পরীক্ষার সময় আল্লাহর সবচেয়ে প্রিয় আমল

18

চলতি মাসে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল

19

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

20