NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরেই মেয়েদের বিভাগে বাংলাদেশ শুভ সূচনা করেছে। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়ায় লাল সবুজ দল ৩-১ গোলে ভারতকে হারিয়েছে। 

থাইল্যান্ডের ননতাবুড়ি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমার্ধেই বাংলাদেশ ২ গোলে এগিয়ে থাকে। সাবিনা-মাসুরারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যাচ শুরুর ৮ মিনিটে কৃষ্ণার পাসে সাবিনা খাতুন আলতো শটে গোল করেন। 

একটু পর আবারও বাংলাদেশ এগিয়ে যায়। সেই একই কম্বিনেশনে। কৃষ্ণারানীর দারুণ এক পাসে সাবিনা পোস্টের একদম সামনে থেকে বল জড়িয়ে দেন জালে। এক ডিফেন্ডার সঙ্গে থাকলেও সাবিনাকে আটকাতে পারেননি। একটু পর নীলুফা ইয়াসমিন নীলা গোলকিপারকে একা পেয়ে শট নিলেও সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। ভারত এই অর্ধে অন্তত দুইবার বাংলাদেশের গোলকিপারের পরীক্ষা নিয়েছে। কিন্তু পরাস্ত করতে পারেনি । 

২ গোলের লিড নেওয়া বাংলাদেশের আধিপত্য বিরতির পরও চলতে থাকে। মাতসুসিমা সুমাইয়া বলের গতি ধরে রেখে দলের হয়ে তৃতীয় গোল উপহার দেন।

ভারত ৩ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে সফল হয়। কর্নার থেকে আরিয়া মোরে ব্যবধান ৩-১ করেন। এরপর বাংলাদেশকে চাপে রাখলেও আর গোল শোধ দিতে পারেনি। 

পরবর্তী ম্যাচে বাংলাদেশ ১৭ জানুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

আজ রাত ১২টায় আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে

2

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

3

আজ প্রচারের শেষ দিন ,নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

ড্যানিয়েল র‍্যাডক্লিফের শৈশবের চরিত্র নিয়ে স্মৃতিচারণ

6

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

7

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

8

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত

9

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

10

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

11

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

12

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

13

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

14

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

17

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

18

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

19

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

20