NNTV
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

আজ চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এবার নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর এটি । রাষ্ট্রপতির এ সফর কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী আজ দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাতযাপন করবেন। কাল রবিবার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে এরই মধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। এ ছাড়াও যেসব স্থানে তিনি যাবেন, সেসব স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

1

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

2

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

3

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

4

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

5

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

6

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

7

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ, সময় ৪৮ ঘণ্টা

8

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখ

9

আর্শদীপ ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে

10

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

11

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

12

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

13

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

14

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

15

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

16

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

17

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

18

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

19

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

20