NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী ১ মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের

আগামী ১ মে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জিয়া ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান।

জাতীয় সংসদ ভবনে অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী এই ঘোষণা দেন।

অধিবেশনে রুমিন ফারহানা বলেন, গ্যাসের অভাবে আশুগঞ্জে সার কারখানা বন্ধ হয়ে আছে। যদি অন্তত এই কারখানাটিতে গ্যাস সরবরাহ করা হয়, তবে আমি আমার এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারবো।

জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, সার কারখানায় গ্যাস দিলে বিদ্যুৎ উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তা সত্ত্বেও দেশের কৃষিখাত ও কৃষকদের স্বার্থ বিবেচনা করে আমরা আগামী ১ মে থেকে সেখানে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি।

বিগত সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২০১৬ সাল থেকে দেশে গ্যাসের সংকট শুরু হয় এবং লাইনের চাপ কমে যায়। বর্তমানে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে। আমরা এখন শুধু উৎপাদন সচল রাখার জন্য শিল্পকারখানাগুলোতে যতটুকু সম্ভব গ্যাস দিচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশে নতুন কোনো গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয়নি, বরং এই খাতকে আমদানিনির্ভর করে তুলেছে। 

তিনি বলেন, বিগত সরকার জ্বালানি খাতে ‘ইমিউনিটি বিল’ পাস করে আমদানিনির্ভরতা তৈরি করেছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর বাপেক্সকে শক্তিশালী করে নতুন করে অনুসন্ধান কাজ শুরু করেছি।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন এবং নতুন অনুসন্ধান সফল হলে সারা দেশে গ্যাসের সরবরাহ ও চাপ বাড়ানো সম্ভব হবে। বর্তমানে সরকার দেশীয় উৎস থেকে গ্যাস আহরণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি সংসদকে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

1

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

2

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

3

কঙ্গোতে গণকবর থেকে উদ্ধার ১৭১ মরদেহ

4

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

5

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

6

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

7

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

8

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

9

আজ বিশ্ব ধরিত্রী দিবস

10

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

11

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

12

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

13

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

14

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

15

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

16

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

17

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

18

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

19

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

20