NNTV
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজে দুই জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড

হরমুজ প্রণালি দিয়ে বেআইনিভাবে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) । আজ বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালীভাবে বজায় রাখতে সক্ষম হয়েছে।

গতকাল রাতের দুটি পৃথক ঘটনার বিবরণ দিয়ে আইআরজিসি জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রণালির দক্ষিণের অবৈধ পথ দিয়ে চলাচলের সময় একটি বিশাল আকৃতির তেল ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে গিয়ে এটি অচল হয়ে পড়ে। একই সময়ে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নির্ধারিত পথ ছেড়ে বাইরে যাওয়ার সময় অন্য একটি সুপারট্যাংকারেও ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সেটিও থেমে যেতে বাধ্য হয়। পরবর্তীতে সেই আগুন নেভানোর উদ্দেশ্যে একটি টাগবোট এলে সেটিও আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সংস্থাটির বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের যোদ্ধারা কৌশলগত সফলতা অর্জন করেছে। তারা অভিযান চালিয়ে অত্যন্ত নিরাপদে 'লুকাস' টাইপের দুটি ড্রোন অবতরণ করাতে সক্ষম হয়েছে এবং ড্রোন দুটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বিবৃতিতে আরও জানানো হয়, যে মার্কিন শাসকগোষ্ঠী মাইন পোঁতা জলপথের মধ্য দিয়ে জাহাজ চলাচলে উৎসাহিত করে মার্কিন করদাতা ও তাদের আঞ্চলিক সহযোগীদের ওপর ভারী বীমার ব্যয় চাপিয়ে দিচ্ছে, তারা যদি ইরান থেকে বাজেয়াপ্ত করা অর্থ বা তহবিল মুক্ত করার সিদ্ধান্ত নিত তবে তাদের এই ধরনের ভারী ক্ষতি ও সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে এমন অপমানজনক পরাজয়ের মুখ দেখতে হতো না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

1

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

2

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

3

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

4

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

5

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

6

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

7

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

8

আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের পর্যটনকেন্দ্র

9

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

10

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

11

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

12

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

13

আজ প্রচারের শেষ দিন ,নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল

14

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

15

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক করলো সরকার

16

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

17

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

18

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

19

নরসিংদীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, মাদক স

20