NNTV
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে মা-বাবাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। গত ৩০ এপ্রিল একই অভিযোগে তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বলেন, মঙ্গলবার মাদকের টাকার জন্য তিনি বাবা-মাকে মারধর ও ঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার

1

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

2

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

3

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

4

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

5

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

6

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

7

জেলেনস্কির -ফ্লোরিডায় ট্রাম্প যুদ্ধ বন্ধে ফলপ্রসু আলোচনা হওয়

8

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

9

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

10

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

11

লন্ডনের নাইটক্লাবে হামলার জেরে আইভান টনির বিরুদ্ধে মামলা

12

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

15

হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

16

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

17

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

18

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

19

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

20