NNTV
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। আজ বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টায় জাহাজটি ‌কুতুবদিয়ায় নোঙর করে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষ করে এদিন বিকেলেই ক্রুড লাইটারিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৭ মে) ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বলেন, ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নেওয়ার জন্য এমটি ফসিল নামের আরেকটি জাহাজ ফুজাইরার পথে রয়েছে। এটিও ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইআরএল। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ জি-টু জি-পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব ক্রুড আমদানি করে। আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহন করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি। এসব ক্রুড পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ডিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

1

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

2

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই কোনো ভোটার

3

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

4

বিদেশি পর্যটককে হেনস্তা: লালপুরে টিকটকার আটক

5

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

6

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

7

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

8

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

9

সরকারি তোলারাম কলেজে জাতীয় ছাত্রশক্তির সদস্য সংগ্রহ কর্মসূচি

10

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

11

ইসরায়েলিরা ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন : দ্য গার্ডিয়ান

12

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটার ফিল সল্ট

13

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

14

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

15

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

16

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

17

র্দীঘ ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

18

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

19

জাপান সফরে গেলেন জামায়াত আমির

20