NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ইরানে ফেরার ঘোষণা দিলেন পাহলভি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝেই নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শেষ শাহের (সম্রাট) নির্বাসিত ছেলে রেজা পাহলভি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‌‌‘‘সাম্প্রতিক এই বিক্ষোভ নজিরবিহীন।’

বৃহস্পতি ও শুক্রবার লাখ লাখ মানুষের বিক্ষোভের ডাকে রাস্তায় নেমে আসায় বিক্ষোভকারীদের সাহস এবং ধৈয্যের প্রশংসা করেছেন রেজা পাহলভি। তিনি বলেছেন, ব্যাপক জনসমাগম ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের দ্বারা জারি করা হুমকির প্রতি শক্তিশালী দেখিয়েছে। তিনি বলেন, বিক্ষোভের মাত্রা শাসকগোষ্ঠীকে নাড়া দিয়েছে এবং এর নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

পাহলভি বলেন, আন্দোলনের পরবর্তী পর্যায়ে রাস্তায় টেকসই উপস্থিতি এবং অর্থনৈতিক চাপ উভয়ের উপরই মনোনিবেশ করা উচিত। বিক্ষোভে অংশ নেওয়া মানুষের উপস্থিতি একটি সময় ইসলামী প্রজাতন্ত্রের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে বলে মনে করেন তিনি।

দেশটির নির্বাসিত যুবরাজ বিক্ষোভকারীদের শনিবার ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে আবার রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। এসময় জাতীয় পতাকা, প্রতীক এবং ছবি বহন করার এবং জনসাধারণের স্থান পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি। সেই সাথে ইরানি জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে দেশের ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, ১৯৬০ সালের অক্টোবরে তেহরানে জন্ম নেন রেজা পাহলভি। ১৯৭৯ সালের ‘ইসলামি বিপ্লব’ পর্যন্ত ইরানের সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। বিপ্লবের সময় তার পিতা ক্ষমতাচ্যুত হলে সপরিবারে তিনি দেশত্যাগ করেন এবং দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন যাপন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

1

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে এইচপি

2

বিবর্ণ প্রত্যাবর্তন সাকিবের, জয় নিয়ে মাঠ ছাড়ল দল

3

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

4

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

5

আফগানিস্তানে পাকিস্তান করলো বিমান হামলা

6

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

7

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

8

বাঘার দিঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু স

9

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

মেহেরপুরে অপসাংবাদিকতা রোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

12

আগামী শনিবার জুলাই শহীদদের স্মরণসভা , উপস্থিত থাকবেন প্রধানম

13

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

14

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

15

জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘ

16

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উ

17

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

18

মালয়েশিয়ার অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক র

19

অধিভুক্ত কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশ

20